Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৮ এপ্রিল, ২০১৯

মৌলভীবাজারের সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়ন এলাকার জুমাপুর গ্রামের ধানক্ষেত থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। বুধবার (১৭ এপ্রিল) বিকালে মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিমল দেব এই তথ্য জানান।

স্থানীয় ইউপি সদস্য গপেশ সরকার জানান, বিকালে আখাইলকুড়া ইউনিয়ন জুমাপুর এলাকার একটি ধানক্ষেতে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিমল দেব বলেন, ‘বৃদ্ধের শরীরের কোনও আঘাতের চিহ্ন নেই। তবে পরিচয় এখনও পাওয়া যায়নি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.