Sylhet Today 24 PRINT

তারাপুর গণহত্যা দিবসে শহীদদের স্মরণ

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৯

সিলেটে তারাপুর চা বাগান গণহত্যা দিবসে শহীদদের স্মরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে তারাপুর চা বাগানে শহীদ স্মৃতি স্তম্ভে আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সংগঠন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যরা।

এ সময় বক্তারা বলেন, এই বাগানে একাত্তরের আঠারো এপ্রিল কার্ড দেওয়ার কথা বলে ডেকে এনে চা শ্রমিকদের নির্মমভাবে হত্যা করা হয়। সেইসাথে হত্যা করা হয় চিকিৎসক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে। কিন্তু আজও শহীদের তালিকা সরকারি গেজেটে অন্তর্ভুক্ত হয়নি। নির্মাণ করা হয়নি সুদৃশ্য কোনো স্মৃতিসৌধ।

অবিলম্বে গণহত্যায় শহীদদের নাম তালিকাভুক্ত করে স্বীকৃতি প্রদানের দাবি জানান শহীদদের স্বজনেরা।

পরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.