Sylhet Today 24 PRINT

ছাতকে তীর খেলার দায়ে ৬ জুয়াড়ি আটক

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৮ এপ্রিল, ২০১৯

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে শিলং তীর খেলার সময় ৬ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে গোবিন্দগঞ্জ বাজারের একটি দোকান ঘরের পেছনে শিলং তীর খেলা হচ্ছে এমন তথ্যর ভিত্তিতে অভিযান চালিয়ে এই ৬ জুয়াড়িকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের এএসআই মনির ও এএসআই মামুন মিয়ার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান চালায়।

তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান গোয়েন্দা পুলিশের এসআই মো. আমিনুল ইসলাম।

আটককৃতরা হলেন- ছাতক উপজেলার আলমপুর গ্রামের প্রয়াত আখলুছ আলীর ছেলে নুরল আমীন (৩৫) ও জাউয়া বাজার গ্রামের প্রয়াত আব্দুল কুদ্দুছের ছেলে মো. কাওসার মিয়া (২৫), তকিপুর গ্রামের আপ্তাব উদ্দিনের ছেলে মো. আব্দুল কাহার (৩০), একই গ্রামের প্রয়াত রিয়াছত আলীর ছেলে মো. জমির (৩২), ব্রাহ্মণগাও গ্রামের প্রয়াত আব্দুছ ছোবাহানের ছেলে মো. আব্দুল বাছিত (৩৫), ক্ষিদ্রাকাপন গ্রামের প্রয়াত আব্দুর রহিমের ছেলে মো. রফিক আলী(৫০)।

ডিবি পুলিশের ওসি কাজি মোক্তাদির হোসেন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.