শ্রীমঙ্গল প্রতিনিধি | ১৮ এপ্রিল, ২০১৯
মৌলভীবাজারে শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
এ সময় পুরস্কার বিতরণী আলোচনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি ইসমাইল মাহমুদ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার।
পরে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।