Sylhet Today 24 PRINT

নুসরাত হত্যার প্রতিবাদে সিলেটে মহিলা লীগের মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৯

ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে নগরীর চৌহাট্রাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীন হোসেন, মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহানারা বেগম, সাধারণ সম্পাদক আসমা কামরান, জেলা মহিলালীগের সহ-সভাপতি বেগম শামসুন্নাহার, সহ-সভাপতি আছিয়া শিকদার,জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন আহমদ, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, যুগ্ম সম্পাদক মাধুরী গুণ, জাহানারা খানম মিলন, জেলা মহিলালীগের তথ্য বিষয়ক সম্পাদক সাজেদা পারভীন, ডা.নাজরা চৌধুরী, মহানগর মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুন্নেছা শেলী, মারিয়াম চৌধুরী মাম্মি, সুষমা সুলতানা রুহি, পারভীন আক্তার রেনু,জাহানারা খানম মিলন, হাসিনা মহিউদ্দিন, শিপা বেগম সুপা. রাশিদা খানম. সাহিদা পারভীন, মাহমুদা নাজিম রুবি, রেহেনা পারভীন, খোদেজা ইসলাম দীনা, সাবিনা ইয়াছমিন, হামিদা খানম লনি, শাহানা বেগম, হাসিনা আক্তার, শামীমা আরা বেবী, স্বপ্না গাজী. রোকসানা পারভীন, নাজনীনা তৈয়ব, জেসমিন আক্তার মিলু, সৈয়দা দিলওয়ারা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন ফেনীতে আলিয়া মাদারসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানী ও নিষ্ঠুর ভাবে অগ্নিদগ্ধ করে হত্যার ঘটনা পৃথিবীর সকল বর্বরতাকে হার মানিয়েছে। পাশবিক হত্যাকান্ডের আসামীদের আইনের আওতায় আনা হয়েছে। বর্তমান সরকারের আমলেই এসব হত্যা কান্ডের জন্য বিচার বিভাগ ট্্রাইবুনাল আইন চালু হয়েছে। খুনীদের হত্যা মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুজে বের করে শাস্তি প্রদানের জোড় দাবি জানান বক্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.