ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের বরণ
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি | ১৮ এপ্রিল, ২০১৯
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে প্রথম কর্মদিবসে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক। এসময় সাবেক উপজেলা পরিষদ সদস্যরাও উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উৎসবমুখর পরিবেশে উপজেলা ভবন প্রাঙ্গণে ফুলের তোড়া দিয়ে তাদের বরণ করা হয়।
এসময় নবনির্বাচিত উপজেলা পরিষদের সদস্যরা উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দদের সাথে মতবিনিময় করেন চেয়ারম্যানগণ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল আলম, ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান, উপজেলা এলজিইডি সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমান, ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, মাইজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী, ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান লেইছ চৌধুরী, উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এমরান আহমদ, সাংবাদিক আবুল আল নোমান প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৮ মার্চ দীর্ঘ দশ বছর পর ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নুরুল ইসলাম উপজেলা চেয়ারম্যান, জাহিরুল ইসলাম মুরাদ ভাইস চেয়ারম্যান এবং সেলিনা ইয়াসমীন মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.