Sylhet Today 24 PRINT

উইমেন্স হাসপাতালে চিকিৎসক-স্টাফদের ধর্মঘট, রোগীদের দূর্ভোগ, গণমাধ্যম কর্মীরা লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক  |  ১১ আগস্ট, ২০১৫

বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করছেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে তারা কাজে যোগদান না করে হাসপাতালের নিচে অবস্থান নেন।

এদিকে ধর্মঘটের কারণে বন্ধ হয়ে যায় হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা। ভর্তি হওয়া রোগীদের চিকিৎসাও ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন রোগীদের আত্মীয় স্বজনরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেতন বৃদ্ধির দাবিতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও স্টাফরা হাসপাতালের নিচে নেমে জড়ো হয়ে অবস্থান নিয়েছেন আছেন। বন্ধ করে দেয়া হয়েছে বহির্বিভাগের চিকিৎসা। বহির্বিভাগে আসা রোগীরা চিকিৎসক না পেয়ে ফিরে যাচ্ছেন।

ধর্মঘটের খবর পেয়ে দুপুর বারোটার দিকে বিভিন্ন গণমাধ্যমে কর্মীরা ওমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলে শিশু রোগীদের দুর্ভোগের অভিযোগ করেন বেশ কয়েকজন স্বজন। তারা অভিযোগ করেন কর্ম বিরতির কারণে চিকিৎসক না থাকায় ভোগান্তি বেড়ে গেছে নারী ও শিশু ওয়ার্ডে।

এ ব্যাপারে আন্দোলনকারী চিকিৎসকদের সাথে সংবাদকর্মীরা কথা বলতে চাইলে তাদের লাঞ্ছিত করেন চিকিৎসকেরা। তাদেরকে কারা হাসপাতালে প্রবেশের অনুমতি দিয়েছে এ নিয়ে প্রশ্ন তুলে ধমকা ধমকি করেন আন্দোলরত চিকিৎসকেরা।

এ সময় সাংবাদিকরা আইডি কার্ড প্রদর্শন করে পরিচয় দিয়েও দুর্ব্যবহার অব্যাহত রাখের চিকিৎসকেরা। সংবাদকর্মীদের লক্ষ্য করে অকথ্য গালিগালাজ করেন চিকিৎসকদের দু'একজন। পরে লাঞ্ছিত হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন সংবাদকর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.