Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৯ এপ্রিল, ২০১৯

সিলেটের জৈন্তাপুর থেকে অজ্ঞাতপরিচয় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার পাখিটিকি রাস্তা সংলগ্ন পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, সকালে জৈন্তাপুর উপজেলার পাখিটিকি রাস্তা সংলগ্ন পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মইনুল জাকির জানান, শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে। তবে শিশুটিকে হত্যা করা হয়েছে কিনা, তা জানতে তদন্ত চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.