Sylhet Today 24 PRINT

ওসমানী মেডিকেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর

নিজস্ব প্রতিবেদক |  ২০ এপ্রিল, ২০১৯

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়মিত চেকআপের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

শনিবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাসপাতালে আনা হয়।

ওসমানী হাসপাতালে লুৎফুজ্জামান বাবর মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক আবু নঈম মোহাম্মদের কাছে চিকিৎসা নেন।

সকালে হাসপাতালে পৌঁছে হুইল চেয়ারে করে বাবরকে চিকিৎসকের কক্ষে নিয়ে যান কারারক্ষীরা।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল বলেন, কয়েদী হিসেবে নিয়মিত চেকআপের জন্য লুৎফুজ্জামান বাবরকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়। চেকআপ শেষে ১২টার দিকে তাকে আবার কারাগারে নিয়ে আসা হয়।

প্রসঙ্গত, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবর দীর্ঘদিন ধরে সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.