Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২০ এপ্রিল, ২০১৯

মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) সকাল ১১টায় মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, শ্রীমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল ও আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ উপজেলার ৯টি ইউনিয়নের কৃষকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন।

চলতি মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার এবছর দুই হাজার ৫০০ জন প্রান্তিক-ক্ষুদ্র কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি আউশ ধান বীজ, ১৫ কেজি করে জিএপি এবং ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হচ্ছে।

এদিকে কৃষি প্রযুক্তি মেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতির স্টল, মালচিং ও সেড পদ্ধতিতে সবজি চাষ, সমন্বিত বালাই ব্যবস্থাপনা স্টল, ভাসমান সবজি চাষ, ছাদে বাগান স্বজন, পাহাড়ের ঢালে ফল চাষ, সমন্বিত খামার ব্যবস্থাপনা স্টল, কৃষি তথ্য ও পরামর্শ কেন্দ্রসহ মোট নয়টি স্টল রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.