Sylhet Today 24 PRINT

পশ্চিম কাজলশাহ থেকে ইয়াবাসহ ১জন গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২০ এপ্রিল, ২০১৯

নগরের  পশ্চিম কাজলশাহ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। গ্রেপ্তারকৃত আসামির নাম রিপন রায় (২৫)। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার পেরুয়া গ্রামের মৃত দেবল রায়ের ছেলে।

শুক্রবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১০টায় এসএমপির কোতয়ালী থানাধীন পশ্চিম কাজলশাহ গ্রামীন হসপিটাল সংলগ্ন তারেক স্টোর নামক দোকান এর সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২০ এপ্রিল) র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো.মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যাক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে এসএমপির কোতয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও আসামি গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।            

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.