Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২১ এপ্রিল, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সমশেরনগর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জমির আলী (৭০)। তিনি কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের বিলের পাড় গ্রামের মৃত আরজান আলীর পুত্র।
রোববার (২১ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার শমসেরনগর রেলওয়ে স্টেশনে সিলেট অভিমুখী পৌঁছা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন থেকে নেমে প্লাটফর্মে আসার পথে দ্রুতগামী আরেকটি রেলের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ে জমির আলী। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
 
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরই নিহতের স্বজনরা লাশটি বাড়ি নিয়ে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.