Sylhet Today 24 PRINT

লালাবাজারে মোটর সাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২১ এপ্রিল, ২০১৯

সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজারে মোটর সাইকেল দুর্ঘটনায় মিনহাজুর রহমান অপু (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। অপু দক্ষিণ সুরমার আলমপুরের বশির আহমদ বাবুল মিয়ার ছেলে। তিনি ২৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

জানা যায়, কলেজ শিক্ষার্থী অপু রোববার দুপুরে মোটর সাইকেল করে লালাবাজার থেকে বাড়ি ফিরছিলেন। দুপুর আড়াইটর দিকে আতিরবাড়ি নামক এলাকায় মোটর সাইকেল খাদে পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট এমজি ওসমানী হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাত সাড়ে ১০টায় আলমপুর জামে মসজিদে অপুর নামাজের জানাযা অনুষ্ঠিত হবে বলে তার স্বজনরা জানিয়েছেন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, লালাবাজারে মোটর সাইকেল দুর্ঘটনায় এক তরুণ আহত হয়েছিলেন। পরে হাসপাতালে তিনি মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.