Sylhet Today 24 PRINT

নুসরাত হত্যাকারীদের বিচারের দাবিতে দিরাইয়ে মানববন্ধন

দিরাই প্রতিনিধি |  ২২ এপ্রিল, ২০১৯

সুনামগঞ্জের দিরাইয়ে ফেনীর সোনাইগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে দিরাই পৌর শহরের আখড়া পয়েন্টে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি দিরাই শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পূজা উদযাপন কমিটির সভাপতি সুরঞ্জন রায়ের সভাপতিত্বে ও সহসভাপতি শিক্ষক স্বাধীন কুমার চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ধনীর রঞ্জন রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা কানু রায়, উজান বাউসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহিনী কান্ত দাস, কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক নির্মল রায়, হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীরেশ চন্দ্র রায় প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.