Sylhet Today 24 PRINT

সাতছড়ি বন থেকে বস্তাবন্দি অবস্থায় অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি |  ২২ এপ্রিল, ২০১৯

হবিগঞ্জের চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যান থেকে বস্তাবন্দি অবস্থায় আগুনে পোঁড়া অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  রবিবার সন্ধ্যা ৬ টায় সাতছড়ি জাতীয় উদ্যানের চাকলাপুঞ্জি চা-বাগান এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। অজ্ঞাত এই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর।

জানা যায়, সাতছড়ি বনবিট রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেনের নেতৃত্বে একদল বনবিট কর্মী ওই এলাকায় টহল দিছিলেন। হঠাৎ টহলরত বনবিটের সদস্যরা বস্তাবন্দি অবস্থায় মরদেহ দেখতে পান। মরদেহটি আগুনে পোড়া, বুকের নিচ থেকে কোমড় পর্যন্ত কোন চিহ্ন নেই।

তৎক্ষণাৎ চুনারুঘাট থানায় খবর দেওয়া হলে থানা পুলিশ সাতছড়ি এলাকায় পৌঁছে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছেন।

এ খবর পেয়ে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্লা, পুলিশ হেড কোয়ার্টার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহমেদ ও মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন সহ চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান ঘটনাস্হল পরিদর্শন করেছেন।

এবিষয়ে চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, কে বা কারা এই যুবকে পুড়িয়ে হত্যা করে বস্তাবন্দি করে সাতছড়ি জাতীয় উদ্যানে ফেলে রেখে যায়। অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে মূল তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মর্গের থেকে রিপোর্ট এলেই আসল কারণ জানা যাবে। পরিচয়ও নিশ্চিত হওয়া যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.