Sylhet Today 24 PRINT

ব্যাংকার আবু আশরাফ সিদ্দিকীর দাফন সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ২২ এপ্রিল, ২০১৯

প্রাইম ব্যাংক লিমিটেড এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান আবু আশরাফ সিদ্দিকী মসরু গত রোববার দুপুরে নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়ছিলো ৫৯ বছর। নগরীর সাগরদিঘিরপার এলাকার বাসিন্দা মসরু মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, আত্মীয়-স্বজন সহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াতের নামাজে জানাযা ওই দিন বাদ এশা হযরত শাহজালাল রহ: দরগাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে মাজার গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। জানাযার নামাজে রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যাংকার, ব্যবসায়ী, আত্মীয়-স্বজন, বন্ধু-বন্ধাব সহ সর্বস্তরের মুসল্লিগণ অংশ গ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.