Sylhet Today 24 PRINT

আগর বাতির আগুন থেকে গোলাপগঞ্জের অগ্নিকাণ্ড

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৩ এপ্রিল, ২০১৯

গোলাপাগঞ্জের অামুড়া ইউনিয়নে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১টার দিকে ধারাবহর গ্রামের ছকিব অালীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে আশেপাশের লোকজন ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ঘরে থাকা প্রায় অর্ধ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।

ছকিব অালীর বড় ছেলে নজরুল ইসলাম জানান, শবে বরাত উপলক্ষে ঘরে আগর বাতি জ্বালালে এ থেকে আগুনের সূত্রপাত ঘটে। ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.