কুলাউড়া প্রতিনিধি | ১১ আগস্ট, ২০১৫
কুলাউড়া শহরে যানবাহনের অবৈধ পার্কিং, লাইসেন্স বিহীন মোটরযান ও ড্রাইভিং লাইসেন্সের উপর টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ১৬টি মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা আটক করে প্রত্যেককে ৫শ টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় আরও অংশগ্রহণ করেন কুলাউড়া থানার এস আই সামছুদ্দিন আহমেদ ও ট্রাফিক সার্জেন্ট মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসারের স্টেনো বিনয় চন্দ্র দেব, অফিস সহায়ক পাবলু মিয়া ও রুবেল আহমদ।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসান টাস্কফোর্স অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা জরিমানা পরিশোধ করায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।