Sylhet Today 24 PRINT

হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে

সিলেটে ভোটার তালিকা হালনাগাদের উদ্বোধনকালে ইসি কবিতা খানম

নিজস্ব প্রতিবেদক |  ২৩ এপ্রিল, ২০১৯

নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, এবার হিজড়া জনগোষ্ঠীকে তৃতীয় লিঙ্গ হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। যাদের বয়স ১৮ তাদের নাম তালিকায় তোলা হবে। কোন মহিলার নাম যেন বাদ না পড়ে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসনের হল রুমে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।

তিনি জানান, এবার নাম অন্তর্ভুক্তির পাশাপাশি এবার মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। এক্ষেত্রে অবশ্যই মৃত্যু সনদ যাচাই করতে হবে।

কবিতা খানম বলেন, অনেক হিন্দু সম্প্রদায়ের মেয়েরা আছেন যারা বিয়ের আগে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে চান না। এবার এই বিষয়গুলোও লক্ষ্য রাখতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.