Sylhet Today 24 PRINT

নগরীতে কুকুরের কামড়ে সাংবাদিক আহত

নিজস্ব প্রতিবেদক |  ২৪ এপ্রিল, ২০১৯

কুকুরের কামড়ে আহত হয়েছেন যমুনা টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট সাকিল আহমদ সোহাগ। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ১২ টার দিকে নগরীর লামাবাজারের সরশপুর আবাসিক এলাকার গেটের সামনে কুকুরের আক্রমনের শিকার হন তিনি ঘটে। আহত সোহাগকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নাট্যকর্মী দিবাকর সরকার শেখর বলেন, রাতে এক সাথে সোহাগসহ কয়েকজন নাট্যকর্মী বাসায় ফিরছিলেন। এমন সময় সরশপুর আবাসিক এলাকার সামনে বসে থাকা ৩টি কুকুর হঠাৎ আক্রমণ করে। সবার সামনে থাকায় প্রথমেই কুকুরের আক্রমণের শিকার হন সোহাগ। তাকে কুকুরগুলো কামড়ে দেয়। পরে আহত অবস্থায় সোহাগকে উদ্ধার করে ওসমানী হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় আনা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.