Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ভারতীয় মদসহ আটক ১

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১২ আগস্ট, ২০১৫

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অভিযানে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ ইসলাম মিয়া (৪০) নামক একজনকে আটক করেছে। আটককৃত ইসলাম মিয়া সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি রাজাপাড়া এলাকার মৃত ঈমাম হোসেনের ছেলে।

বুধবার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি  রাজাপাড়া এলাকার অভিযান চালিয়ে মদ সহ ইসলাম মিয়াকে আটক করে।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের মেজর আব্দুল্লাহ আল মামুন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.