Sylhet Today 24 PRINT

৭২ ঘণ্টার মধ্যে দেওয়া হবে রাজন হত্যা মামলার চার্জশিট: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক |  ১২ আগস্ট, ২০১৫

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেটের সামিউল আলম রাজন হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে।

আজ বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজন হত্যা মামলার অন্যতম আসামি কামরুল ইসলাম পলাতক থাকলেও এই মামলার বিচার শুরু করতে বাধা নেই।

এর আগেও মন্ত্রী আনিসুল হক তিন দিনের মধ্যে রাজন হত্যা মামলার চার্জশিট দেওয়ার কথা বলেছিলেন।

এদিকে বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করা হলে আনিসুল হক তা এড়িয়ে যান। এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.