Sylhet Today 24 PRINT

প্রন্তিক জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার: ইমরান আহমদ

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৬ এপ্রিল, ২০১৯

প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেন, দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রন্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসতে হবে। বাংলাদেশকে উন্নত দেশে পরিনত করতে প্রন্তিক জনগোষ্ঠির জীবন মান উন্নয়নের গুরুত্ব দিচ্ছে সরকার।

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী প্রতিটি গ্রামকে শহরে পরিনত করার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে বাস্তবায়ন করতে এবং প্রন্তিক জনগোষ্টিকে উন্নয়নের মূল স্রোতে ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তিনি।

শুক্রবার সকাল ৯টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সেচ্ছাধীন তহবিল হতে দুস্ত জনগোষ্টি, চা-শ্রমিক এবং কৃষকদের মধ্যে নগদ অর্থ ও কৃষি উপকরন ও যন্ত্রপাতি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি উপজেলা কৃষি বান্ধব পরিবারগুলোকে সরকারি প্রণোদনা প্রদানে সঠিক মূল্যায়ন করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে বিশেষ নজর দেওয়ার আহবান জানান এবং প্রতিবন্ধী, চা-শ্রমিক জনগোষ্ঠিকে মূল ধারায় ফিরিয়ে আনতে সমাজ সেবা কর্মকর্তাকে সুদৃষ্টি রাখার পরামর্শ প্রদান করেন।  

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ইমরান আহমদ প্রন্তিক জনগোষ্টির উন্নয়নের মূল স্রোতে ফিরিয়ে আনতে দুস্থ জনগনের মাঝে স্বেচ্ছাধীন তহবিল থেকে চেক, ঢেউটিন, চা-শ্রমিকদের মাঝে নগদ অর্থ, কৃষকদের মধ্যে কৃষি উপকরন, ভর্তুকীর মাধ্যমে কৃষি যন্ত্রপাতি বিতরন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিমের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক কুতুব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধক্ষ্য ফজলুল হক, সিনিয়র এএসপি গোয়াইনঘাট সার্কেল নজরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি ও ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের উপাধক্ষ্য শাহেদ আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ বাবর, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ.কে.এম আজাদ ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীষেন্দু পুরকায়স্ত, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসাইন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক,সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী জয়মতি রানী, সুবল চন্দ্র বর্মণ, মাওলানা জয়নুল আবেদীন, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী জসিম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, নিজপাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, ফতেপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল কাহির (পঁচা), যুবলীগ নেতা সুমন আহমদ, নিক্সন রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা আমিন আহমদ, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান সবুজ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.