Sylhet Today 24 PRINT

সরকার গৃহহীনদের পূর্নবাসন করে দিচ্ছে: ফজলুর রহমান

ছাতক প্রতিনিধি |  ২৬ এপ্রিল, ২০১৯

ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান বলেছেন, বর্তমান সরকার নদী ভাঙ্গনসহ ভূমিহীন, গৃহহীনদের আশ্রয় ও গুচ্ছগ্রাম প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাথাগুছার ঠাঁই করে দিয়ে তাদের পুর্নবাসনে কাজ করে যাচ্ছে।

তিনি শুক্রবার (২৬এপ্রিল) বিকেলে ছাতকরে জাউয়া বাজার ইউনিয়নে বোকা নদীর ভাঙ্গনে পাটলী গ্রামে ভূমিহারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সমন্বয়ে নদী ভাঙ্গনে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনসহ নদী ভাঙ্গন রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জাউয়া বাজার ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ হোসেন, সাবেক চেযারম্যান আব্দুল খালিক, উপজেলা যুবলীগ নেতা আবু হানিফা সায়মন, আসক উদ্দিন, ইউপি সদস্য আব্দুল হক, আঙ্গুর মিয়া, আব্দুল কদ্দুছ সুমন, হেলাল উদ্দিন, সাবেক সদস্য তোফায়েল আহমেদ, দুদু মিয়া, নূরুল হক, আলমগীর হোসেন, রফিক মিয়া, আব্দুল কদ্দুছ, আজির উদ্দিন ও চান মিয়া।

পরে তিনি ইউনিয়নের ঠারচৌকা গ্রামে আগুনে পুড়ে যাওয়া ঘর-বাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের শান্তনা দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.