Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ক্যাম্পাস থিয়েটারের যাত্রা শুরু

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৬ এপ্রিল, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘ভুনবীর দশরত কলেজ থিয়েটার’ যাত্রা শুরু করেছে।

থিয়েটারের যারারম্ভ উপলক্ষ্যে একটি কর্মশালার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে এই কর্মশালা সম্পন্ন হয়। এর আগে বৃহস্পতিবার সকালে থিয়েটারের উদ্বোধন ও দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের কর্ণধার হাবিব তাড়াশি, ভুনবীর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝলককান্তি চক্রবর্তী, কলেজের সহকারি শিক্ষক কবি ও নাট্যকার জহিরুল মিঠু প্রমুখ।

ভুনবীর দশরথ স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক কবি ও নাট্যকার জহিরুল মিঠু বলেন, দুই দিন ব্যাপী কর্মশালায় কলেজের ২৬ শিক্ষার্থী অংশ নেয়। কলেজে থাকাকালীন একটা বাচ্চা থিয়েটার করলে সে সমাজের সব ভালো কাজের অংশ হবে। তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সে নিজেকে প্রস্তত করতে পারবে পরিপূর্ণভাবে। আমাদের কলেজে এই থিয়েটার উদ্বোধন এর মাধ্যমে শিক্ষার্থীরা ভালো কিছু করবে বলে আশা করি। কয়েকদিনের ভিতর আমরা থিয়েটারের একটি পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.