Sylhet Today 24 PRINT

ছাতকে প্রশাসনের ১১ কর্মকর্তার বিদায় সংবর্ধনা

ছাতক প্রতিনিধি |  ২৬ এপ্রিল, ২০১৯

ছাতকে অফিসার্স ক্লাবের উদ্যোগে বিভিন্ন সময়ে বদলী হওয়া ১১ জন সরকারী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারীর সভাপতিত্বে অফিসার্স ক্লাবে বিদায়ী কর্মকর্তা সহকারী কমিশনার(ভূমি) সোনিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার ছাতক সার্কেল দুলন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শাখাওয়াত হোসেন, নির্বাচন কর্মকর্তা মোজ্জাম্মেল হক, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, জনস্বাস্থ্য প্রকৌশলী আজমল হোসেন, সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান খান, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেনকে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, বিদায়ী কর্মকর্তা সহকারী কমিশনার(ভূমি) সোনিয়া সুলতানা, নবাগত সহকারী কমিশনার(ভূমি) তাপস শীল, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মাসুদ করিম সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, বাউবি’র উপ পরিচালক সিদ্দিকুর রহমান, বিদায়ী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, সোনালী ব্যাংক ছাতক শাখার ম্যানেজার আব্দুল জলিল, একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা জুলকার নাইন, উপ সহকারী প্রকৌশলী এমএ জাসিস, পজীপ কর্মকর্তা শফিকুল ইসলাম, সাংবাদিক সৈয়দ হারুন-অর রশীদ, আব্দুল আলিম, বিজয় রায়, আমিনুল আজির, সদরুল আমিন, মাহবুব আলম প্রমুখ।

সভা শেষে বিদায়ী অতিথির হাতে ক্রেষ্ট ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল হক ও গীতা পাঠ করেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.