নিজস্ব প্রতিবেদক | ১২ আগস্ট, ২০১৫
মদন মোহন কলেজে ছাত্রলীগের কর্মী আব্দুল আলী হত্যা ঘটনায় প্রণোজিৎ নামের আরেক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। প্রণোজিৎ মদন মোহন কলেজের স্থাতন শ্রেণীর ছাত্রও ছাত্রলীগের বিধান গ্রুপের কর্মী।
সিলেট কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান, খুনের ঘটনায় প্রণোজিৎকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানান তিনি।
সুহেল জানান, দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকা থেকে প্রণোজিৎকে আটক করা হয়। প্রণোজিৎ ওসমানী নগরের থানাগাও এলাকার চিত্তরঞ্জনের ছেলে।
বুধবার দুপুরে মদন মোহন কলেজ ক্যম্পাসে সহপাঠিদের ছুরিকাঘাতে আহত হন ছাত্রলীগ কর্মী আলী। পরে তাকে অন্যান্য ছাত্ররা আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বেলা পৌনে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক আলীকে মৃত ঘোষণা করেন।
আলী দক্ষিণ সুরমা উপজেলার নিজ সিলাম গ্রামের আকলিস মিয়ার ছেলে। ২ ভাই ১ বোনের মধ্যে আলী ছিল সবার বড়।