Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে অসুস্থ পেঁচা উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৭ এপ্রিল, ২০১৯

মৌলভীবাজার শ্রীমঙ্গলে একটি খোঁড়লে পেঁচাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বন্য ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে তুলে দেয় মো. সুমন মিয়া ও নুর মোহাম্মদ সাগর নামের দুই তরুণ। পরে বন বিভাগ প্রাণীটিকে সুস্থ্য করে রাতেই আবার ছেড়ে দেয়। প্রাণীটিকে উদ্ধার করা দুজনই দুটি গণমাধ্যমে সাংবাদিকতা করে।

সাংবাদিক সুমন জানান, গত ২৬ তারিখ রাত সাড়ে ৯টায় পৌর শহরের সাগরদিঘি পারে একটি পেঁচাকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে আমরা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে নিয়ে যাই।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, এটি খোঁড়লে পেঁচা, এটি নিশাচর প্রাণী। গভীর রাতে এরা খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। এরা সাধারণ গাছের খোঁড়লে থাকে।

তিনি বলেন, আমরা রাতে দেখতে পাই প্রাণীটি পুরোপুরি সুস্থ্য, তাই রাতেই একে ছেড়ে দেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.