Sylhet Today 24 PRINT

মাধবপুরে প্রতিরক্ষা কর্মকর্তার বাড়িতে চুরি

মাধবপুর প্রতিনিধি |  ২৭ এপ্রিল, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার দেওগাঁও গ্রামে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম শাম্মী ও তার ভাই অধ্যাপক আশরাফের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকালে এ ঘটনায় বাড়ির তত্ত্বাবধায়ক মহিউদ্দিন আহম্মেদ মাধবপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম জানান, গত বৃহষ্পতিবার রাতের কোন এক সময় তার ঘরে এবং তার বড় ভাই সিলেট শাহজালাল প্রযুক্তি বিজ্ঞান বিশ্ববিদ্যলয়ের বাংলা বিভাগের প্রধান আশরাফুল করিম সারোয়ারের বাড়ির দরজা ভেঙ্গে একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। এসময় পানির পাম্প, সিলিং ফ্যান ও কাপড়চোপড় সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, মালামাল উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.