Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে মা সমাবেশ

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৭ এপ্রিল, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ ও শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক হিসেবে ‘মা’ এর ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিআরডিবি'র চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল।

বিশেষ অতিথি ছিলেন পতনঊষার ইউপি চেয়ারম্যান প্রেকৌশলী তওফিক আহমদ বাবু, প্রধান শিক্ষক মো. মিছবাহুর রহমান চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র দেবনাথ, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ।

সহকারি শিক্ষক নিখিল কান্তি গোস্বামীর সঞ্চালনায় বক্তব্য দেন রাজদিঘীরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমদ, মা’দের পক্ষ থেকে বক্তব্য দেন আনোয়ারা বেগম, পরিচালনা কমিটির সদস্য হারুনুর রশীদ, বৈপুল বৈদ্য, মসুদ মিয়া, এখলাছ মিয়া, প্রাক্তন ছাত্র ফয়সল আহমদ, শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা নিশাত ও আলো সুলতানা।

বক্তরা বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক হিসাবে মায়ের ভ‚মিকা খুবই গুরুত্বপূর্ণ। মায়েদের হাতেই গড়ে ওঠে হাজারো সন্তান। একটি মেয়েকে পারিবারিক পরিবেশে সঠিক শিক্ষায় বেড়ে না উঠলে একটা প্রজন্ম ডুবে যেতে পারে। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলির বিকাশের বিষয়টি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের ত্রিভুজ সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠে। শিক্ষার্থীদের একটি ‘বৃক্ষ’ হিসেবে ধরে নেওয়া যায়, যার সুন্দর ও যথাযথভাবে বেড়ে উঠা নির্ভর করে পরিচর্যার ওপর। পরিচর্যা যেমন হবে তার বেড়ে উঠাও তেমন হবে। অর্থাৎ শিক্ষার্থীদের সুন্দরভাবে বিকাশের বিষয়টি তাদের যথাযথভাবে দেখাশোনা এবং পরিচর্যার ওপর নির্ভরশীল। সন্তানকে একজন মা পারেন শিক্ষার মাধ্যমে সঠিক পথে নিতে। তাই শিক্ষার ক্ষেত্রে মায়ের ভ‚মিকা অপরিসীম।

অনুষ্ঠানে প্রধান আলোচক ইমতিয়াজ আহমেদ বুলবুল ও বিশেষ অতিথি প্রেকৌশলী তওফিক আহমদ বাবুকে মানপত্র প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটিরসহ সুধীবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.