Sylhet Today 24 PRINT

ছাতকে প্রতিপক্ষের হামলায় এক শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ১২ আগস্ট, ২০১৫

 

সুনামগঞ্জের ছাতকে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাদিয়া আক্তার নামের চার বছর বয়সের শিশু নিহত হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, ছাতক উপজেলার জাউয়াবাজার ইউপির কালীপুর গ্রামের ফারুক মিয়া ও আব্দুস সালামের লোকজনের মধ্যে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিবাদ চলছিল। এনিয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে ফারুক মিয়ার লোকজন আব্দুস সালামের লোকজনের উপর দেশীয় অস্ত্রনিয়ে হামলা করে। এসময় সাদিয়া টেটা বিদ্ধ হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বোধবার সকালে তার মৃত্যু হয়।

ছাতক থানার ওসি আশরাফুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শিশুটি টেটা বিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পুলিশ দোষীদের গ্রেফতারের অভিযান চলছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.