Sylhet Today 24 PRINT

বড়লেখায় স্কুল ছাত্রী ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

বড়লেখা প্রতিনিধি |  ১২ আগস্ট, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুর ইউপির নান্দুয়া খালের গুল এলাকায় দুই সন্তানের জনক কর্তৃক ৪র্থ শ্রেণীর স্কুল ছাত্রী (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন (মামলা নং-১৫)। মামলার প্রেক্ষিতে পুলিশ বুধবার ১২ আগস্ট সকালে জিল্লুর রহমান (৩২) নামের ওই ধর্ষককে গ্রেফতার করেছে। সোমবার ১০ আগস্ট সকালে উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির নান্দুয়া খালের গুল এলাকার জনৈক লবজান বিবির পরিত্যাক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।

বড়লেখা থানার মামলা সূত্রে জানা গেছে, সোমবার ১০ আগস্ট সকালে ওই স্কুল ছাত্রী তার সহপাঠীর সাথে স্কুলে যাবার পথে জিল্লুর রহমান তাদের ডেকে (খালের গুল) এলাকার জনৈক লবজান বিবির পরিত্যাক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে যাবার পর অস্ত্রেও ভয় দেখিয়ে সহপাঠীর উপস্থিতেই পরিত্যাক্ত বাড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে জিল্লুর। এ ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকিও প্রদান করে। পরে লোকলজ্জার ভয়ে স্কুলছাত্রী কাউকে না জানিয়ে স্কুলের হাতের কাজ পরীক্ষা দিতে যায়। পরীক্ষা শেষে বাড়ি ফিরে সে তার মাকে ঘটনাটি জানায়। ঘটনা শুনে পর দিন মঙ্গলবার স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ধর্ষক জিল্লুর রহমান (৩২) কে আসামী করে বড়লেখা থানায় মামলা করেন।

মামলার প্রেক্ষিতে বুধবার সকালে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আক্তারুজ্জামান ও এএসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই ধর্ষককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত জিল্লুর রহমান নান্দুয়া খালের গুল গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে। সে বিবাহিত এবং দুই সন্তানের জনক।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত জিল্লুর রহমান সম্পর্কে ওই স্কুল ছাত্রীর চাচা। তার বিরুদ্ধে এ ধরনের ঘটনার একাধিক মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.