গোয়াইনঘাট প্রতিনিধি | ২৭ এপ্রিল, ২০১৯
গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ৫নং আলীরগাঁও ইউনিয়ন কমিটির কর্মী সম্মেলন এবং বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) স্থানীয় আলীরগাঁও ইউনিয়ন কমপ্লেক্সে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক। সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি কামাল হোসেন।
প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মো. গোলাম সরোয়ার। বিশেষ বক্তা ছিলেন ফাহিম আহমদ শাহিন।
আলীরগাঁও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক মো. আলমের সভাপতিত্বে এবং সন্তান কমান্ড নেতা দেলোয়ার হোসেনের পরিচালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলীরগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খয়ের।
পরে দেলোয়ার হোসেনকে সভাপতি, তোতা মিয়াকে সাধারণ সম্পাদক ও রাম দেবকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট আলীরগাঁও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রাথমিক কমিটি গঠিত হয়।
এই কমিটি অবশিষ্ট নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।