জুড়ী প্রতিনিধি | ২৮ এপ্রিল, ২০১৯
মৌলভীবাজারের জুড়ীতে শেখ রাসেল মোটর সাইকেল এন্ড ফ্রিজ ফুটবল প্রতিযোগিতার সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) বিকাল ৪টায় গোয়ালবাড়ী বাজার মাঠে 'জাগরণ সমাজকল্যাণ সংস্থা'র আয়োজনে 'অগ্রণী ব্যাংক লিমিটেডের সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
'শেখ রাসেল মোটরসাইকেল এন্ড ফ্রিজ ফুটবল' প্রতিযোগিতার সমাপনী ফাইনালে 'আশার আলো ফুটবল একাদশ' বনাম 'জুড়ী ফুটবল একাদশ এর মধ্যকার খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, ডা. গিয়াস উদ্দিন সিদ্দীকির সভাপতিত্বে সমাপনী ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ও অগ্রণী ব্যাংক লিমিটেডের সিইও/ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার অসিম চন্দ্র বনিক। ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস। ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, ইউপি চেয়ারম্যান মাসুম রেজা প্রমুখ।
এতে জমকালো ফাইনাল ম্যাচে জুড়ী ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে আশার আলো ফুটবল একাদশ গোয়ালবাড়ী চ্যাম্পিয়ন হয়।
এতে খেলায় সেরা দশক ও জাগরণ সমাজকল্যাণ সংস্থার সকল সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।