Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে বজ্রপাতে শিশুসহ নিহত ২, আহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৮ এপ্রিল, ২০১৯

হবিগঞ্জে বজ্রপাতে পৃথক জায়গায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত আরো তিনজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) দুপরে সদর উপজেলা ও বানিয়াচং উপজেলায় এ ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার নাজিরপুর গ্রামের কৃষক ডেঙ্গু মিয়া ও বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামের মনফর আলীর কন্যা সালমা আক্তার (৮)। আহতরা হলেন, তোরাব আলী (৩০), কিতাব আলী (২৫) ও করম আলী (২২)।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জিয়াউর রহমান জানান, সকালে কৃষক ডেঙ্গু মিয়া তার তিন ছেলেকে নিয়ে গ্রামের পার্শ্ববর্তী গুঙ্গিয়াজুড়ি হাওরে ধান কাটতে যান। দুপুরে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে তিনি বজ্রাঘাতে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় তাঁর তিন ছেলে গুরুত্বর আহত হয়।

এদিকে, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে সালমা আক্তার (৮) নামে এক শিশু খলায় (ধান তুলার মাঠ) খেলা করছিল। এসময় বজ্রপাত ঘটলে সে গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ রায় তাকে মৃত ঘোষণা করেন।

 




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.