Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে সাংবাদিক সমিতি গঠন

চুনারুঘাট প্রতিনিধি |  ২৯ এপ্রিল, ২০১৯

হবিগঞ্জের চুনারুঘাট ৩১ সদস্য বিশিষ্ট চুনারুঘাট সাংবাদিক সমিতির কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় চুনারুঘাট বাল্লা রোডস্থ আফছার টাওয়ারে সমিতির অস্থায়ী কার্যালয়ে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি হয়েছেন সিনিয়র সাংবাদিক দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার স্টাফ রিপোর্টার মো. ওয়াহেদ আলী, সিনিয়র সহসভাপতি দৈনিক অর্থনীতির কাগজ পত্রিকার চুনারুঘাট সংবাদদাতা অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ, সহসভাপতি দৈনিক সমাচার পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি এম এ আউয়াল, সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মো. মনিরুজ্জামান তাহের।

যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক খবরপত্র জেলা প্রতিনিধি ও প্রতিদিনের বানী পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার নুর উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক দৈনিক খবর বাংলাদেশ ও দৈনিক প্রভাকর পত্রিকার প্রতিনিধি আজিজুল হক নাসির, দপ্তর সম্পাদক প্রথম সেবা ডটকমের চুনারুঘাট প্রতিনিধি ফজল মিয়া তরফদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রতিদিন বাংলাদেশ ডটকমের বিশেষ প্রতিনিধি মোজাম্মেল হক, অর্থ সম্পাদক দৈনিক আমার সংবাদ পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি মীর জামাল আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক বাংলা টিভির চুনারুঘাট প্রতিনিধি মোতাব্বির হোসেন কাজল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজশ্রী বার্তা ডটকমের চুনারুঘাট সংবাদদাতা এম এইচ টিপু ফরাজি, ধর্ম বিষয়ক সম্পাদক ফারুক আল মুসা, আইন সম্পাদক এডভোকেট শাহ মশিউর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শংকর শীল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুর রাব্বি, নির্বাহী সদস্য এডভোকেট মীর সিরাজ, সজল মোহন গোপ, এম এ মালেক, মতিউর জসিম, মো. ফয়সল ইসলাম, তোফাজ্জল হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.