সুনামগঞ্জ প্রতিনিধি | ১২ আগস্ট, ২০১৫
সুনামগঞ্জ-সিলেট সড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধের দাবিতে বোধবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ১ ঘন্টা সড়ক অবরোধ করে সুনামগঞ্জ জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়ন ও বাস মিনিবাস মালিক সমিতির নেতা কর্মীরা।
এ সময় তারা সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকায় সড়কে এলোপাথরি গাড়ি রেখে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। ফলে দুর্ভোগের শিকার হন শতশত যাত্রী। পরে পুলিশের হস্তক্ষেপে রাস্তা থেকে এলোমেলো যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
তবে জেলার শ্রমিক ও মালিক সমিতির চারটি সংগঠন পরবর্তি ঘোষণা না দেয়া পর্যন্ত সুনামগঞ্জ সিলেট সড়কে অনির্দিষ্ট কালের জন্য আন্তজেলা বাস চলাচলে ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
সন্ধ্যায় পর্যন্ত স্থানীয় প্রশাসনের সাথে শ্রমিক ও মালিক সংগঠনের নেতাদের বৈঠক হয়।