বড়লেখা প্রতিনিধি | ২৯ এপ্রিল, ২০১৯
জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় চৌকি আদালত (বিশেষ) কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) দুপুরে আদালত এজলাস কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বড়লেখা চৌকি আদালত (বিশেষ) কমিটির চেয়ারম্যান ও জ্যেষ্ঠ বিচারিক হাকিম (ম্যাজিস্ট্রেট) হরিদাস কুমার।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) একেএম হেলাল উদ্দিন, আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, অ্যাডভোকেট শৈলেশ চন্দ রায়, অ্যাডভোকেট জিল্লুর রহমান এবং বিচারপ্রার্থী মাহমুদা বেগম ও মীনা বেগম প্রমুখ। সভা সঞ্চালনা করেন আদালত কর্মচারী ক্বারিমুল হক।