Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে ধর্ষনের অভিযোগে সাবেক চেয়ারম্যান গ্রেফতার

ওসমানীনগর প্রতিনিধি |  ১২ আগস্ট, ২০১৫

সিলেটের ওসমানীনগরের বুরুঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান ও পশ্চিম সিরাজনগর গ্রামের গোলাম রসুল ওরফে খালেক আহমদ লটই (৪০) কে ধর্ষনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার গোয়ালাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ধর্ষিতার মা চম্পা বেগম বাদী হয়ে লটই আহমদসহ উপজেলার পশ্চিম সিরাজনগর গ্রামের মুর্শেদ মুরাদ (৩০), নিজ বুরুঙ্গা গ্রামের সাজ্জাদ মিয়া (২৮) ও প্রথম পাশা গ্রামের জুবায়ের আহমদ (৩০) কে অভিযুক্ত করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং -৬।

জানাযায়, উপজেলার মঙ্গলপুর গ্রামের জুবায়ের আহমদের স্ত্রী আদালতে ভিন্ন একটি অভিযোগে মামলা করেও কোন সুফল না পাওয়ায় গত ১ আগস্ট তিনি তার বাবার বাড়ী এসে বিষয়টি মা চম্পা বেগমের কাছে জানান। চম্পা বেগম বিষয়টি বুরুঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম রসুল ওরফে খালেক আহমদ লটই এর কাছে জানিয়ে সমাজিক বিচারের জন্য নালিশ করেন। এসময় লটই আহমদ বিষয়টি মিমাংসার কথা বলে নিজের বাড়ীর একটি ঘরে চম্পা বেগমের মেয়েকে আটকে রেখে ধর্ষণ করেন। এসময় আরো তিনজন তাকে সহযোগিতা করে।

এঘটনার পর চম্পা বেগম বাদী হয়ে গত মঙ্গলবার রাতে ওসমানীনগর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি নির্যাতন ও ধর্ষণ মামলা দায়ের করেন। মঙ্গলবার পুলিশ ধর্ষিতাকে সিলেট ওসমানী হাসপাতালের ওসিসিতে প্রেরণ করে।

ওসমানীনগর থানার এসআই সনক কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত লটই আহমদকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে ওসিসিতে ভর্তি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.