Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে রিকশা, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০১৯

নবীগঞ্জ উপজেলার গরীব, অসহায় মানুষের মধ্যে রিকশা, সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি নর্থ ইস্ট, ইউকের অর্থায়নে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ-বাহুবল সার্কেলের এএসপি পারভেজ আলম চৌধুরী।

নবীগঞ্জ শিক্ষা প্রকৌশলী কর্মকর্তা মুহাইমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, মানবসেবামূলক সামাজিক সংগঠন সেবা আউশকান্দির প্রতিষ্ঠাতা পরিচালক শিহাব আহমেদ প্রমুখ।

এ সময় বিভিন্ন ইউপি সদস্য ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রায় ৫০ জন গবীর অসহায় মানুষের মধ্যে রিকশা, সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.