Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ‘ধর্ষণ’

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ৩০ এপ্রিল, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির এক ছাত্রী (৯) কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ধর্ষণের শিকার ছাত্রীর চাচা সিরাজ মিয়া বলেন, আজ সকালে আমার ভাতিজি বাড়ীর পাশের চা বাগান থেকে চা পাতা তুলতে যায়। তখন একই এলাকার জামাল মিয়া (২০) নামে এক যুবক আমার ভাতিজিকে মুখে গামছা পেঁচিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

'ধর্ষিতা' ওই শিশু শিক্ষার্থীর বাড়ী শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম লইয়ারকুল গ্রামে। সে লছনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

ধর্ষণের দায়ে অভিযুক্ত জামাল পেশায় একজন সবজি ব্যবসায়ী।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. মহসীন বলেন, আমাদের এখানে ফরেনসিক বিভাগ নেই। তাই আমরা মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছি।

এ ব্যাপারে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমি বিষয়টি শুনে সাথে সাথেই হাসপাতালে ফোর্স পাঠিয়েছি এবং আমি নিজেও যাচ্ছি।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.