Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে ‘ধর্ষক’ আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ৩০ এপ্রিল, ২০১৯

শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির ছাত্রী 'ধর্ষণের' ঘটনায় অভিযুক্ত জামাল (২০) কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) উপজেলার আঐ গ্রাম থেকে আটক করে পুলিশ৷

শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান সিলেটটুডে টোয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) 'ধর্ষণের শিকার' ছাত্রীর চাচা সিরাজ মিয়া বলেন, আজ সকালে আমার ভাতিজি বাড়ীর পাশের চা বাগান থেকে চা পাতা তুলতে যায়। তখন একই এলাকার জামাল মিয়া (২০) নামে এক যুবক আমার ভাতিজিকে মুখে গামছা পেঁচিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

'ধর্ষিতা' ওই শিশু শিক্ষার্থীর বাড়ী শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম লইয়ারকুল গ্রামে। সে লছনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

ধর্ষণের দায়ে আটক জামাল পেশায় একজন সবজি ব্যবসায়ী।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. মহসীন বলেন, আমাদের এখানে ফরেনসিক বিভাগ নেই। তাই আমরা মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছি।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.