Sylhet Today 24 PRINT

জুড়ীতে সাংবাদিকের সাথে প্রশাসনের মতবিনিময়

জুড়ী প্রতিনিধি |  ৩০ এপ্রিল, ২০১৯

সাংবাদিকদের সাথে ‘জুড়ি উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমাদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করেছে জুড়ী উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১২টায় জুড়ী উপজেলা কনফারেন্স হল রুমে মতবিনিময় সভায় উন্নয়ন, আইন শৃঙ্খলা, মাদক ও জলবায়ূ পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিক, জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলার পি আইও ওমর ফারুক, দৈনিক সমকালের মৌলভীবাজার জেলা প্রতিনিধি নুরুল ইসলামসহ জুড়ী উপজেলায় কর্মরত  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.