Sylhet Today 24 PRINT

কুমার গণেশ পালের মৃত্যুতে শোক সভা

সিলেটটুডে ডেস্ক |  ০১ মে, ২০১৯

সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রয়াত গণেশ পালের পরিবারের প্রতি আমাদের খেয়াল রাখা প্রয়োজন। তার ছেলে-মেয়ের পড়াশোনা ও পরিবারের সদস্যদের সার্বিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। সে লক্ষ্যে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি বিশেষ উদ্যোগ করলে আমি ব্যক্তিগতভাবে এবং সমাজের বিভিন্ন স্তরের বিত্তবানদের নিয়ে সার্বিক সহযোগিতার অব্যাহত রাখবো। আসুন আমরা সকলে মিলে কুমার গণেশ পালের কর্মের প্রতি সম্মান জানিয়ে তার পরিবারের পাশে দাঁড়াই। কর্মের মাধ্যমে কুমার গণেশ পাল আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নজরুল একাডেমীতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য কুমার গণেশ পালের স্মরণে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মামুন হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর দাস এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলামের যৌথ পরিচালনায় আয়োজিত শোক সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক ও বিটিভি সিলেট জেলা প্রতিনিধি আজিজ আহমদ সেলিম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বকত সাদেক, এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা,  দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, এসোসিয়েশনের সদ্য প্রাক্তন সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক প্রণব কান্তি দেব, তাঁতীপাড়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি শওকত আলী শাহী, এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মো. দুলাল হোসেন, সহ সভাপতি শাহ মো. কয়েস আহমদ, সদস্য নুরুল ইসলাম, সুব্রত দাস, কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটি সিলেটের সভাপতি সাইফুল ইসলাম, ফটো সাংবাদিক আব্দুল খালিক, কৃতিশ তালুকদার, যুবনেতা ইমরান আহমদ, এখলাছ আলী, সিলেট কল্যাণ সংস্থার সদস্য হুমায়ুন রশীদ চৌধুরী, মামুন আহমদ চৌধুরী প্রমুখ।

পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রয়াত কুমার গণেশ পালের ছোট ভাই কার্তিক পাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.