Sylhet Today 24 PRINT

মহান মে দিবস উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র‍্যালি

সিলেটটুডে ডেস্ক |  ০১ মে, ২০১৯

মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ মে) সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, শ্রমিক লীগের কেন্দ্রীয় সহসভাপতি এজাজুল হক এজাজ, মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবীর সেলিম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামিম রশিদ চৌধুরী, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেনসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.