Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বোনের

জৈন্তাপুর প্রতিনিধি |  ০১ মে, ২০১৯

সিলেটের জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০-১৫ জন।

বুধবার (১ মে) বেলা ১টার দিকে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের কাটাগাং নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- জৈন্তাপুরের ফুলবাড়ি গ্রামের শওকত আলীর দুই মেয়ে লুবনা বেগম (১০) ও অহনা বেগম।

জানা যায়, বাসটি (সিলেট-জ ০৪০০৯৯) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এতে বাস উল্টে গেলে প্রাণ যায় দুজনের।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


জৈন্তাপুর থানার ওসি খান মোহাম্মদ মঈনুল জাকির সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.