Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে মে দিবস পালিত

চুনারুঘাট প্রতিনিধি |  ০১ মে, ২০১৯

হবিগঞ্জের চুনারুঘাটে মহান মে দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের চুনারুঘাট শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ মে) সকাল ১১টার দিকে চুনারুঘাট দক্ষিণ বাজার বাস স্ট্যান্ড থেকে হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের চুনারুঘাট আঞ্চলিক কার্যালয়ের শ্রমিক, হোটেল ব্যবসায়ী মালিক-কর্মচারী, রিকশাচালকসহ সকল শ্রেণির শ্রমিকদের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি চুনারুঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুনারুঘাট দক্ষিণ বাজার বাস স্ট্যান্ডে এসে শেষ হয়।

পরে চুনারুঘাট দক্ষিণ বাজারে শ্রমিক মঞ্চে হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের চুনারুঘাট শাখার সভাপতি লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আকবর হোসেন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামছু, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম আজমিরুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি মো. লুৎফুর রহমান চৌধুরী, চুনারুঘাট ট্রাক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম লুবন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি খালেদ তরফদার, সাধারণ সম্পাদক আব্দুল কাদির সুমন, সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ, চুনারুঘাট উপজেলা তাঁতী লীগের সভাপতি কবির মিয়া খন্দকার, চুনারুঘাট ব্যকস সমিতির সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান মাসুদ, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আক্কাছ আলী মন্ডল, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া প্রমুখ।

উল্লেখ্য, ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে নামে। অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রাণ দেন কয়েকজন শ্রমিক। ওইদিন তাদের আত্মদানের মধ্য দিয়েই শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে শ্রমিকদের আত্মত্যাগের এ দিনটি তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন হয়ে আসছে।

বাংলাদেশে এ বছর মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.