Sylhet Today 24 PRINT

মাধবপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর মৃত্যু

মাধবপুর প্রতিনিধি |  ০১ মে, ২০১৯

ঢাকা-সিলেট রেল সেকশনের হবিগঞ্জের মাধবপুরে টেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত নামা এক নারীর (২৫) মৃত্যু হয়েছে।

বুধবার (১ মে) বিকেল ৪ টায় তেলিয়াপাড়া রেলষ্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পঁচিশ বছরের ওই নারী তেলিয়াপাড়া রেল লাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট গামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেন আসার শব্দ পেয়ে রেল লাইনে উঠে ট্রেনের নিচে ঝাপ দেন। এতে তার শরীর দ্বিখন্ডিত হয়ে পড়ে। মরদেহের পাশে একজোড়া পুরুষের সেন্ডেল পাওয়া গেছে।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও হবিগঞ্জ পিবিআই ওসি মোক্তাদির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান, নিহতের নাম পরিচয় এবং কি কারনে ট্রেনের নিচে ঝাপ দিয়ে ওই নারী মারা গেছেন তা পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.