Sylhet Today 24 PRINT

‘ফণি’ মোকাবেলায় প্রস্তুতি চলছে কমলগঞ্জ

কমলগঞ্জ প্রতিনিধি |  ০২ মে, ২০১৯

ঘূর্ণিঝড় ফণির আঘাত মোকাবেলায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঘূর্ণিঝড় ফণির আঘাত মোকাবেলায় পূর্ব প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় আশ্রয়কেন্দ্র প্রস্তুত ও উপজেলায় কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত গৃহিত হয়। প্রলয়ংকরী ফণি মোকাবিলায় শুক্র, শনি ও রোববার সবাইকে বিশেষ সতর্ক অবস্থায় থাকার জন্য বলা হয়।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.