Sylhet Today 24 PRINT

বড়লেখায় দরিদ্রদের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ০২ মে, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় উত্তর বর্ণি গ্রামের ১৬০টি দুস্থ পরিবারের মধ্যে আসন্ন রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১ মে) উম্মাহ ইন্টারন্যাশনাল ট্রাষ্ট ইউ.কে’র উদ্যোগে উত্তর বর্ণি প্রাথমিক বিদ্যালয়ে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ট্রাষ্টের বাংলাদেশ প্রতিনিধি আব্দুল লতিফ। বড়লেখা আলহেরা একাডেমির চেয়ারম্যান ফয়সল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন লন্ডনস্থ আই.অন টিভি’র হেড অব এডমিন প্রবাসী সাংবাদিক সাঈদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক জালালাবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক সিলেট প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আবদুল কাদের তাপাদার, দৈনিক যুগান্তরের বড়লেখা প্রতিনিধি আব্দুর রব, অনলাইন পোর্টাল ‘এখন সিলেট ডট কম’ এর নির্বাহী সম্পাদক জুলফিকার তাজুল, এলাকার সমাজসেবক মোহাম্মদ কামাল উদ্দিন, ফয়জুর রহমান, ইমাম উদ্দিন, মুসলেহ উদ্দিন, বিলাল উদ্দিন, জুবের আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.